দায়িত্ব পালন ই যখন অতিরিক্ত কাজ মনে করা হয়

উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়নের হার খুবই মন্থর গতিতে এগিয়ে চলে। এই দেশগুলোতে জনগনের সমস্যা নিয়ে দেশ পরিচালনাকরীরা খুবই কম ভাবেন।আর ভোটে নির্বাচিত হওয়ার কারনে তারা সবসময় ভাবেন তারা কিভাবে তাদের ক্ষমতা ধরে রাখবেন। আর একটা জিনিস লক্ষ্য করা যায় এই দেশগুলোর নেতাদের মধ্যে তা হল তাদের অধিকাংশই খুব বেশি শিক্ষিত নন।দেশ পরিচালনার জন্য তারা যে দায়িত্ব গ্রহন করে থাকেন তা দেশের এমপি, মন্ত্রী ও আমলা সহ কেউই তাদের নির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য দক্ষ নন। ফলে তারা অনেকটা অতি আত্নবিশ্বাসী ও উৎসাহী হয়ে দায়িত্ব পালন করেন। সবচেয়ে ভয়ংকর ব্যপার হল তাদের কোন সফল পূর্ব অভিজ্ঞতাও থাকে না।ফলে তাদের অধীনের যারা কাজ করেন তাদেরও অনেকটা অন্ধের মত কাজ করতে হয়। এরা হয়ত জনগনের ভোটে, জনগনের প্রিয় হিসেবে, কারো উত্তরসূরি হিসেবে বা দলীয় পৃষ্টপোষকতায় এই দায়িত্ব পালন করছে।কিন্তু অধিকাংশ সময়ই দেখা যায় তাদের মধ্যে দায়িত্ব পালন থেকে সম্পদের প্রতি লোভই বেশি কাজ করে।আর এই লোকগুলোকে দায়িত্ব দেয়ার পূর্বে দেশের প্রধান বিন্দুমাত্রও তাদের নির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে  অভিজ্ঞতা আছে কিনা তা যাচাই করে দেখেন না যেমনটা দেখা যায় বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে  নতুন লোক নেয়ার প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে। বরং দেখা যার যারা দলের প্রতি বেশি আনুগত্যশীল তাদেরকেই বিভিন্ন বড় বড় পদে অধিষ্টিত হতে দেখে যায়।তিনিও একইভাবে তার নিচের সারির ব্যক্তিগের সাজান তার দায়িত্ব পালনের জন্য। ফলে তারাও হয়ে ওঠেন বেপরোয়া।উন্নয়নশীল দেশগুলোর এই দায়িত্বপালনরত কর্মকর্তা বা নেতাদের মধ্যে কাজের জবাবদিহিতা নেই বললেই চলে।

Comments